কুষ্টিয়ায় বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত আমিরের মৃত্যু

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির ও বিশিষ্টশিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আবুল হাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া শহরের এন এস রোডস্থ একতারা মোড়ে এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত (স্ট্রোক) হয়ে তিনি মৃত্যুরকোলে ঢলে পড়েন।
সূত্রে জানা গেছে, মাওলানা আমির হামজাকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের একতারা মোড়ে এক সমাবেশের আয়োজন করা হয়। বিকেল৪টা ৩০ মিনিটের দিকে অধ্যাপক মাওলানা আবুল হাশেম প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। বক্তব্য চলাকালীন হঠাৎ তিনি অসুস্থবোধ করেন এবং মঞ্চেইলুটিয়ে পড়েন।
উপস্থিতনেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করেনিকটস্থ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকতাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদেরপ্রাথমিক ধারণা, তীব্র হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যুহয়েছে।
তারএই আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়া জেলা জামায়াতসহ রাজনৈতিকও আলেম সমাজে গভীরশোকের ছায়া নেমে এসেছে।খবর পেয়ে দলীয় নেতাকর্মীও সাধারণ মানুষ তাকে শেষবার দেখতেভিড় জমাচ্ছেন।
অধ্যাপক মাওলানা আবুল হাশেম কুষ্টিয়ায় একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং জনপ্রিয় দ্বীনি ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ভোরের আকাশ/মো.আ.