ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল
তারেক রহমানের হাত ধরেই স্বপ্নের বাংলাদেশ বির্নিমাণ করা সম্ভব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ রায়পুরা আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্যতম উপদেষ্টা আমরা বিএনপি পরিবার ও নরসিংদী জেলা বিএনপির সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, এখন বাংলাদেশকে পরিবর্তন করার সময় এসেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নের্তৃত্বে শেখ হাসিনার তৈরি করে যাওয়া ফ্যাসিস্ট শাসনব্যবস্থা চিরতরে বিলুপ্ত করতে হবে। তারেক রহমানের দিক নির্দেশনায় দেশের তরুণদের নের্তৃত্বে নিয়ে আসতে হবে। তরুণরাই এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন করবে। বিভিন্ন উন্নত দেশগুলোতে তরুণরা নের্তৃত্বে আসছে। তারা দেশ পরিচালনার জন্য রাজনীতিতে যুক্ত হয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করছে। এমন চিন্তা বাংলাদেশেও শুরু হয়ে গেছে। তিনি গতকাল বিকেলে রায়পুরা উপজেলার চরমধুয়া সমিবাদ এপিএল মাঠে সমিবাদ অনির্বাণ তরুণ সংঘ কর্তৃক আয়োজিত অনির্বাণ প্রিমিয়ার লীগ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, তারেক রহমান তরুণ নের্তৃত্বকে সামনে নিয়ে আসছেন। কীভাবে তুরুণ নেতৃত্বের দ্বারা দেশকে পরিবর্তন করা যায়, দেশের ভবিষ্যৎ আরও সুন্দর করা যায় তা নিয়ে তারেক রহমানের বিশাল কর্মপরিকল্পনা রয়েছে। সবার সহযোগিতায় তারেক রহমান যদি তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন। তাহলে জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়ে তোলা সম্ভব। আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্নের বাংলাদেশ তারেক রহমানের হাত ধরেই বির্নিমান করা সম্ভব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে সেই আদর্শ ধারণ করতে হবে। নতুন বাংলাদেশ ও বহুদলীয় গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিগত ১৭ বছর খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে। বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আন্দোলনের সময় কোনও আপোষ করা হয়নি। গণভবনে নিয়ে আপোষ করার জন্য চেষ্টা করা হয়েছে। বাধ্য হয়ে তখন আন্দোলনকারীদের আত্মগোপনে থাকতে হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষ জীবন দিয়েছে। চিরতরে ফ্যাসিষ্টের পতনের মধ্য দিয়ে এসব হত্যার বদলা নিতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বেগম জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে। নবীন প্রবীণ বাধো জোট ধানের শীষে দিব ভোট স্লোগান দিয়ে তার বক্তব্য শেষ করেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
চরমধুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফায়জুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম.এন. জামান, রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, রায়পুরা উপজেলা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, পৌরসভা বিএনপির সভাপতি মোঃ ঈদ্রিস আলী মুন্সী, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান (হাবিব), উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক ভূইয়া (মোহন), উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আহম্মেদ চৌধুরী মানিক, উপজেলা মহিলা দলের সভানেত্রী আরফিনা আসাদ, পৌরসভা মহিলা দলের সভানেত্রী আসমা আক্তার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
ভোরের আকাশ/এসএইচ