শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চলমান কাজ সরেজমিন পরিদর্শনে কেসিসি'র প্রশাসক

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৩ মার্চ ২০২৬, ৭:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সকাল সাড়ে ৯টা থেকে তিনি পর্যায়ক্রমে কেসিসি’র খালিশপুরস্থ শাখা অফিস ও লাল হাসপাতাল, করিম নগরে ড্রেনের চলমান উন্নয়ন কাজ এবং শেরে বাংলা রোডস্থ কেসিসি’র যানবাহন শাখা পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে তিনি হাসপাতালে আগত রোগীদের কথা শোনেন এবং রোগীদের প্রতি যত্নবান হওয়ার জন্য হাসপাতাল সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। পাশাপাশি মশাবাহিত রোগ প্রতিরোধে মশার বংস বিস্তার রোধ ও মশক নিধন কার্যক্রম জোরদারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

কেসিসি’র শাখা অফিস পরিদর্শনকালে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী নাগরিক সেবা আরো বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। সেই আলোকে আমরা নগরবাসীর মতামত গ্রহণ করছি এবং মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের কাছ থেকে নাগরিক সেবা বৃদ্ধির অন্তরায়সমূহ জানার চেষ্টা করছি। সকলের মতামত গ্রহণ সাপেক্ষে বাস্তবতার আলোকে যে ধরণের প্রক্রিয়া গ্রহণ করা প্রয়োজন তা বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সী অফিসার মো. আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোস্তাফিজুর রহমান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান, আসমা-উল- হুসনাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই

 

কেসিসি প্রশাসকরাজিব আহমেদ

শেয়ার করুন: