শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

আত্রাইয়ে ট্রাকচাপায় সেনা সদস্যের মৃত্যু

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নওগাঁর আত্রাই উপজেলায় মাছবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইজিদ হোসেন (২৫) নামে সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আত্রাই-বান্দাইখারা সড়কের চৌড়বাড়ি গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাইজিদ পাশের নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে। 

তিনি কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। দুই মাসের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের কোনো একটি গ্রাম থেকে মাছ নিয়ে ট্রাকটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে চৌড়বাড়ি গ্রামের সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইজিদ হোসেন মারা যান। ঘটনার পর ট্রাকটি রেখে চালক পালিয়ে যান।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বলেন, ‘ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ভোরের আকাশ/মো.আ.


 

নওগাঁমৃত্যু

শেয়ার করুন: