শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় বেশি দামে জ্বালানি তেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

​কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ৫:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

​গাজীপুরের কাপাসিয়া উপজেলার ত্রিমোহনী বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল (পেট্রোল, ডিজেল ও অকটেন) বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এক বিশেষ অভিযানে এই জরিমানা করা হয়। ​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ত্রিমোহনী বাজারের জনৈক ব্যবসায়ীর বিরুদ্ধে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগ ছিল। 

মঙ্গলবার সকালে অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযানে নামে প্রশাসন। এসময় বেশি দামে তেল বিক্রির বিষয়টি হাতেনাতে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে উপজেলার রাউৎকোনা মোড়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে অভিযুক্ত একজনকে ৫০০০/- (পাচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পৃথক দুটি মামলায় মোট ৫৫০০০/- হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম-এর নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। ​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক জানান, জনস্বার্থে এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের এই ধরনের তদারকি অব্যাহত থাকবে। 

কোনো অবস্থাতেই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করে সাধারণ মানুষকে জিম্মি করতে দেওয়া হবে না। ​স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

ভোরের আকাশ/ র.ই


 

জরিমানাতামান্না তাসনীম

শেয়ার করুন: