শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জ

ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাদাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৬ মে ২০২৬, ৫:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলায় যুবদল নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) দুপুরে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান এতথ্য নিশ্চিত করে  জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। 

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য  রিমান্ড আবেদন করা হয়েছে। এর আগে বুধবার ভোররাতে রায়গঞ্জ  উপজেলার ধানগড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রায়গঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তৌকির আহম্মেদ স্বপন (৩৯) এবং মো. রাকিব (২৪)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ধানগড়া গ্রামের বাসিন্দা মাহবুবুল আলম সেখ বগুড়ার শেরপুর এলাকায় বালুর ব্যবসা করেন। অভিযুক্ত তৌকির আহম্মেদ স্বপন দীর্ঘদিন ধরে তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে নানা ধরনের হুমকি দেওয়া হয়।

গত ২ মে ভোরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় তাঁর গতিরোধ করা হয়। এ সময় তৌকিরসহ কয়েকজন মিলে তাঁকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় এবং তাঁর কাছে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁকে অপহরণ করে ঝাপড়া বালুর পয়েন্ট ও ব্রহ্মগাছা বাজার এলাকার একটি ভবনে নিয়ে আটকে রাখা হয়। 

সেখান থেকে তাঁর পরিবারের কাছে ফোন করে আরও ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক এবং পরে সিরাজগঞ্জ জেনারেল  হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

কুড়িগ্রামে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতভিটা

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান আরো জানান, প্রধান আসামি তৌকির আহম্মেদ স্বপনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।

ভোরের আকাশ/ র.ই


 

আসামি গ্রেপ্তারমো. তৌকির আহম্মেদ স্বপন

শেয়ার করুন: