শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৫৫ জেলেকে ফেরত দিলো আরাকান আর্মি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ৩:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
৫৫ জেলেকে ফেরত দিলো আরাকান আর্মি
৫৫ জেলেকে ফেরত দিলো আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে আরাকান আর্মি কর্তৃক ধরে নিয়ে যাওয়া ৫৫ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার নাফ নদীর ট্রানজিট ঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান। 

তিনি বলেন, বিভিন্ন সময় নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে এদের ধরে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ ৮ এপ্রিল ৪ ট্রলারসহ নিয়ে যাওয়া হয় ২৩ জেলেকে। বিষয়টি নিয়ে একাধিকবার আরাকান আর্মির সঙ্গে আলোচনা করে বুধবার ৫৫ জনকে দেশে ফেরত আনা হয়। ফেরত আসাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি নাগরিক। অপর ৪২ জন কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এদের পুলিশের মাধ্যমে অভিভাবকদের হাতে হস্তান্তর এবং ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

গত পাঁচ মাসে নদী ও সমুদ্র থেকে ২০৬ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এদিকে সরকার ঘোষিত ৫৮ দিনের সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা ১৫ এপ্রিল থেকে কার্যকর হলেও এর আগেই মাছ ধরা বন্ধ হওয়ায় জেলেপাড়ায় দেখা দিয়েছে চরম অর্থসংকট। শাহপরীর দ্বীপ, জালিয়াপাড়া ও খায়ুকখালী ঘাটে কয়েক শতাধিক ট্রলার এখন নোঙর করে পড়ে আছে। জেলেরা জাল মেরামত ও ছোটখাটো কাজ করে দিন কাটাচ্ছেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: