শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিচারপ্রার্থীদের পাশে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে কাজ করতে হবে - বিচারপতি জাফর আহমেদ

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ জুন ২০২৬, ৭:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ বলেছেন, “আমরা যে যেখান থেকেই কাজ করি না কেন, রাষ্ট্রের পক্ষে এবং জনগণের পক্ষে কাজ করি। শুধু এটুকু মাথায় রেখে দায়িত্ব পালন করলে বিচারপ্রার্থী জনগণ বুঝতে পারবে রাষ্ট্র তাদের কথা ভাবে, তাদের কথা চিন্তা করে এবং তাদের একজন অংশীদার হিসেবে বিবেচনা করে। এই অনুভূতি নিয়েই যেন তারা ফিরে যেতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।


সোমবার (২২জুন) সকালে মেহেরপুর জেলা জজ কোর্ট প্রাঙ্গণে নির্মিত ‘ন্যায়কুঞ্জ’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


পরে বিচারপতি জাফর আহমেদ ন্যায়কুঞ্জের নামফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন এবং স্থাপনাটি পরিদর্শন করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, ন্যায়কুঞ্জের মাধ্যমে সাধারণ মানুষের সেবা গ্রহণের সুযোগ আরও বৃদ্ধি পাবে। মেহেরপুরের জনগণ বিচার বিভাগীয় সেবার ক্ষেত্রে আরও বেশি উপকৃত হবে বলে আমরা প্রত্যাশা করি।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ মো. গোলাম কবির বলেন, বিচারপ্রার্থী জনগণের জন্য নির্মিত ন্যায়কুঞ্জ শুধু একটি স্থাপনা নয়, এটি বিচার বিভাগের মানবিকতার প্রতীক। আদালতে আসা সাধারণ মানুষকে অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। তাদের বসার, বিশ্রামের কিংবা পানি পান করার মতো ন্যূনতম সুবিধাও অনেক ক্ষেত্রে থাকে না। ন্যায়কুঞ্জ সেই প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


তিনি আরও বলেন, মামলা-সংক্রান্ত কাজে আদালতে আসা মানুষ অন্তত এখানে বসে কিছুটা বিশ্রাম নিতে পারবেন এবং প্রয়োজনীয় প্রাথমিক সুবিধা পাবেন।


এ সময় বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক।

আরও পড়ুন

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩


অনুষ্ঠান শেষে ন্যায়কুঞ্জ প্রাঙ্গণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ, পারিবারিক আপিল আদালতের বিচারক মো. কেরামত আলী, শিশুর প্রতি সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস. এম. মাসুদ জামান, মো. ওয়াহিদুজ্জামান, যুগ্ম জেলা ও দায়রা জজ নাজনীন রেহেনা, মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মোবারক মুমিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেঘা গুপ্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, সিনিয়র সিভিল জজ (সদর) মো. মাসুদ রানা, পিপি নজরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান তুহিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আসাদুল আজম খোকন, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. নাসিম,  জেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক এড, কামরুল হাসান, অ্যাডভোকেট এস এম আমানুল্লাহ আল আমানসহ বিচার বিভাগ, প্রশাসন ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।


বিচারপ্রার্থীদের জন্য বিশ্রাম ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে নির্মিত ন্যায়কুঞ্জ আদালত প্রাঙ্গণে একটি গুরুত্বপূর্ণ ও মানবিক সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
 

জাফর আহমেদ

শেয়ার করুন: