শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা, দুই ডাকাতকে গণধোলাই

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ৬:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গোয়েন্দা পুলিশের পোশাক পরে ডাকাতির চেষ্টা চালানোর সময় এলাকাবাসীর হাতে দুই ডাকাত আটক হয়েছে। এ সময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় জনগণ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সিকিরবাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে।

পরে পুলিশ তাদের প্রাথমিক চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদ করে শুক্রবার ( ২৪এপ্রিল)সকাল ১০টার দিকে কোটালীপাড়ার বান্দর গ্রামে ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী ও স্লুইচগেটের মাঝামাঝি জায়গা থেকে একটি খেলনা পিস্তল, র‌্যাবের পোষাক ও হ্যান্ডকাপ উদ্ধার করে।

আটককৃত ডাকাতরা হলো- বরিশাল জেলার উজিরপুর উপজেলার পরমানশা গ্রামের সেকেন্দার ঢালীর ছেলে রবিউল ঢালী(২৫), বাকেরগঞ্জ উপজেলার দক্ষিন দুধাল গ্রামের আব্দুস সালামের ছেলে ইলিয়াছ (৩২), নিজাম উদ্দিনের ছেলে পারভেজ (৩৩), বরগুনা জেলার বামনা উপজেলার মোঃ মিজানের ছেলে জহির (৩৮)। আটকৃত ডাকাত দল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাসে করে সংঘবদ্ধ ডাকাত দল সিকিরবাজার এলাকায় ওৎ পেতে ছিল। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে স্বর্ণালংকার ব্যাগে নিয়ে বাড়ি ফিরছিলেন স্বর্ণ ব্যাবসায়ী দুই ভাই শিব শংকর কর্মকার ও কৃষ্ণ কর্মকার।

পথে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ৭/৮ জনের ডাকাত দল মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে ডাকাতরা ছোট ভাই কৃষ্ণ কর্মকারকে মারধর করে সিকিরবাজার এলাকায় ফেলে রেখে যায় এবং বড় ভাই শিব শংকর কর্মকারকে স্বর্ণালংকারসহ নিয়ে যায়।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা দ্রুত প্রতিরোধ গড়ে তোলে। বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ডাকাতদের গাড়ির গতিরোধের চেষ্টা করা হয়।
ডাকাতরা গাড়ি ঘুরিয়ে আগৈলঝাড়া অভিমুখে পালানোর চেষ্টা করলে সেখানেও স্থানীয়রা রিকশা ও ভ্যান দিয়ে বাধা সৃষ্টি করে।

এ সময় জনতা দুই ডাকাতকে আটক করে গণধোলাই দেয় এবং অপহৃত শিব শংকর কর্মকারকে উদ্ধার করে। তবে বাকি ৫ জন ডাকাত স্বর্ণালংকার নিয়ে মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়। রাত প্রায ১১টার দিকে ঘটনাস্থলে আগৈলঝাড়া ও কোটালীপাড়া থানা পুলিশ পৌঁছে। প্রায় ৩ ঘণ্টাব্যাপি পুলিশ, জনতা ও ডাকাতের ধরার কার্যক্রম চলতে থাকে।

পরে আহত দুই ডাকাত সদস্যকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ও দুই ব্যবসায়ীকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ডাকাতদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার সকাল ১০টার দিকে কোটালীপাড়ার বান্দর গ্রামে ডাকাতির ঘটনায় সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী ও স্লুইচগেটের মাঝামাঝি জায়গা থেকে একটি খেলনা পিস্তল, র‌্যাবের পোষাক ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আই নানক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/এনউব

দুই ডাকাতকে গণধোলাই

শেয়ার করুন: