শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শহীদকন্যাকে ধর্ষণ মামলার পলাতক সেই আসামি গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৫, ৭:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শহীদকন্যাকে ধর্ষণ মামলার পলাতক সেই আসামি গ্রেফতার
শহীদকন্যাকে ধর্ষণ মামলার পলাতক সেই আসামি গ্রেফতার

পটুয়াখালীতে জুলাই অভ্যুত্থানে শহীদের কলেজপড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার পলাতক আসামি সেই কিশোরকে (১৭) গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। গ্রেফতার কিশোর দুমকির বাসিন্দা।

রোববার (১১ মে) বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশাল এয়ারপোর্ট থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদের পরিবার যাতে ন্যায়বিচার পায়, সেজন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করেছি। সেইসঙ্গে ওই তিন কিশোরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। পলাতক ওই কিশোরকে গ্রেফতারে আমাদের একাধিক টিম ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে আসছিল। ওই কিশোর গ্রেফতার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিল এবং বারবার অবস্থান পরিবর্তন করেছিল। অবশেষে রোববার বিকালে বরিশাল এয়ারপোর্ট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ৭ মে দুমকি থানার পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিন কিশোরের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনে শহীদ বাবার কবর জিয়ারত করে নানাবাড়িতে ফেরার পথে গত ১৮ মার্চ সন্ধ্যায় দুমকির একটি গ্রামে ওই কলেজছাত্রী (১৭) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে দুমকি থানায় মামলা করেন। পরে এজাহারভুক্ত দুই কিশোরকে গ্রেফতার করে যশোর শিশু সংশোধনাগারে পাঠানো হয়। মামলার তদন্ত চলাকালে আরেক কিশোরের সংশ্লিষ্টতা পায় পুলিশ। এরই মধ্যে গত ২৬ এপ্রিল রাজধানীর শেখেরটেক এলাকার ভাড়া বাসা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: