শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কোর্স সমাপনী অনুষ্ঠান

‎ নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ৪:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

‎পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কোর্স সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, তেজাসকাঠি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: ইলিয়াস বেপারী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো: শাহাবুদ্দিন সিকদার।

বক্তারা বলেন, শিক্ষার্থীরা হলো একটি জাতির ভবিষ্যৎ সম্পদ। শুধু বইপড়াই যথেষ্ট নয়, সুশিক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে। তারা আরও বলেন, রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি বিদ্যা, যা মানুষকে সত্যিকারের সমাজসচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে। তোমরা শিক্ষাজীবনে অর্জিত জ্ঞানকে সমাজ ও দেশের কল্যাণে ব্যবহার করবে।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সমরজিৎ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, আমাদের শিক্ষকরা শুধু বইয়ের শিক্ষা দেননি, জীবন গড়ার অনুপ্রেরণাও দিয়েছেন। আজকের দিনটি আমাদের জীবনের স্মরণীয় একটি অধ্যায়।

২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে কলেজ ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে শিক্ষার্থীরা শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং স্মৃতিময় মুহূর্তগুলো ছবি ও ভিডিওতে বন্দি করে রাখেন।

ভোরের আকাশ/মো.আ.

সমাপনী অনুষ্ঠান‎পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজ

শেয়ার করুন: