শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পবিত্র মাহে রমজানে টাঙ্গাইলে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলে সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রির উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পবিত্র মাহে রমজানে নিম্ন আয়ের মানুষগুলো সহজে যাতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারে এবং বাজার যাতে নিয়ন্ত্রণ থাকে সেজন্যই এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে দেশের সব জেলাতেই এই উদ্যোগটি নেওয়া হবে। যাতে করে মানুষ তার খাদ্যের তালিকায় যে প্রোটিনের প্রয়োজন সেই প্রোটিনের অভাব পূরণ করতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আমাদের ৩১ দফার যে প্রতিশ্রুতি ছিল সে অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করা ও খাদ্য নিরাপত্তা দেওয়া এ বিষয়গুলি আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা নিয়েছি। বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য সকলেরই সহযোগিতার প্রয়োজন। এ ছাড়াও তৃণমূল পর্যায়ে অসহায় হতদরিদ্র যে মানুষগুলো রয়েছে তাদের জন্য সরকার সর্বোচ্চ পদক্ষেপ নিবে।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজননের পরিচালক শাহজামান খান তুহিন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

টাঙ্গাইল

শেয়ার করুন: