শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জয়পুরহাটে মৃত ব্যক্তরি নামে ঋণখেলাপির নোটিশ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

জয়পুরহাটে অলৌকিক এক ঘটনা, ব্যাংক থেকে নাকি ঋণ নিয়েছেন কবরবাসীরা। মাঠে এক শতক জমি নেই, কোনোদিন ব্যাংকের ধারে কাছেও যাননি। অথচ বাড়িতে এসে হাজির হয়েছে ঋণখেলাপির লাল নোটিশ। শুধু জীবিতরাই নন, তার সাথে ১৫-২০ বছর আগে মারা যাওয়া ব্যক্তিদের নামেও তোলা হয়েছে কৃষিঋণ।

জেলার কালাইয়ে অগ্রণী ব্যাংকে এমন এক ঋণ জালিয়াতির ঘটনা ঘটেছে। কৃষকদের নাম-ঠিকানা ও জমির ভুয়া কাগজ বানিয়ে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংকটির কালাই শাখার তৎকালীন শাখা ব্যবস্থাপক নূরুল ইসলামের বিরুদ্ধে।

কালাই পৌরশহরের আঁওড়া মহল্লার নূর আলম মণ্ডল হতভম্ব হয়ে বলেন, কোথায় ব্যাংক আছে তা-ও জানি না,নাম-ঠিকানা ব্যবহার করে ভুয়া কাগজ বানিয়ে ৯-১০ বছর আগে আমার নামে ঋণ তোলা হয়েছে। এখন পরিশোধের জন্য ব্যাংক থেকে লাল নোটিশ পাঠিয়েছেন। নোটিশ পেয়ে আমরা সবাই দিশাহারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬-২০১৭ সালে এসব ভুয়া ঋণ অনুমোদন করা হয়েছে। ভুক্তভুগীদের বেশিরভাগই কালাই পৌরসভার আঁওড়া মহল্লা এবং আহম্মেদাবাদ ইউনিয়নের হারুঞ্জা ও ঝামুটপুর গ্রামের বাসিন্দা।

ব্যাংকের খেলাপি ঋণের শিট অনুযায়ী, আঁওড়া মহল্লার ১৬,ঝামুটপুর গ্রামের ৩৮এবং হারুঞ্জা গ্রামের ৩৩ জনের নামে দেখানো হয়েছে এই খেলাপি ঋণ।  

জালিয়াতির মাত্রা এতটাই ভয়াবহ যে, ১৫-২০ বছর আগে মারা যাওয়া ব্যক্তিদের নামেও ঋণ তোলা হয়েছে। আঁওড়া মহল্লার আব্দুর রাজ্জাক মোল্লা ১৫ বছর আগে মারা গেছেন,অথচ ২০১৬ সালে তার নামে ৫০ হাজার টাকা ঋণ তোলা হয়েছে, যা সুদ-আসলে এখন দাড়িয়েছে ৯৯ হাজার ২০০ টাকায়।

তার ছেলে সোহেল মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন,‘বাবা জীবিত অবস্থায় ঋণ নিয়ে পরিশোধ করেই মারা গেছেন। হঠাৎ দেখি ২০১৭ সালে নাকি বাবা আবারও ঋণ নিয়েছেন! তবে কি বাবা কবর থেকে উঠে এসে ঋণ নিয়েছেন? দেশে লুটপাটের মহোৎসব চলছে বলেও জানান এই ভুক্তভুগী ।’

ঠিক একইভাবে হারুঞ্জা গ্রামের খলিলুর রহমান ১৮ বছর আগে মারা গেলেও তার নামেও পঞ্চাশ হাজার টাকা ঋণ তোলা হয়েছে।

নিয়ম অনুযায়ী মাঠ কর্মকর্তার যাচাই-বাছাই করার কথা থাকলেও তৎকালীন ম্যানেজার নূরুল ইসলাম দালালদের মাধ্যমে গ্রামের সহজ-সরল মানুষের এনআইডি ও ছবি সংগ্রহ করেন এই জালিয়াতি চালিয়ে গেছেন বলেও উল্লেখ করেন খলিলুর রহমান।

আঁওড়া গ্রামের ভ্যানচালক পুতুল চন্দ্র জানান, ভ্যান কেনার টাকার জন্য স্থানীয় দালাল আব্দুস সামাদকে ২ হাজার টাকা সহ ছবি ও এনআইডি দিয়েছিলেন তিনি ঋণ না পেলেও এখন তার নামেও এসেছে ৯৯ হাজার ২০০ টাকার নোটিশ ।

ভুক্তভুগী জাহানারা বেগম, ঢাকায় বুয়ার কাজ করেন তার নামেও তোলা হয়েছে ৩৫ হাজার টাকা। তিনি ব্যাংকে গিয়ে দেখেছেন, ছবি ও এনআইডি তার হলেও ফাইলে থাকা স্বাক্ষর জাল করা হয়েছে।

এ বিষয়ে দালাল আব্দুস সামাদের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এলাকার মানুষের আইডি কার্ড ও ছবি দিলে ম্যানেজার আমাকে দুই হাজার টাকা করে দিতেন। আমি ৬০-৭০ জনের কাগজ দিয়েছি। কিন্তু তিনি এসব আইডি কার্ড ও ছবি দিয়ে ঋণ তুলবেন তা আমার জানা ছিল না।

অপরদিকে তৎকালীন ফিল্ড সুপারভাইজার আব্দুস ছালাম জানান, চাকরি খাওয়ার ভয় দেখিয়ে ওই সময়ের ম্যানেজার নূরুল ইসলাম জোরপূর্বক তাদের দিয়ে এসব ভুয়া ফাইলে স্বাক্ষর করিয়ে নিয়েছিলেন।

অগ্রণী ব্যাংক কালাই শাখার বর্তমান শাখা ব্যবস্থাপক সাব্বির আহমেদ জানান, জালিয়াতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করছেন। এরই মধ্যে বেশ কিছু জালিয়াতি শনাক্ত হয়েছে এবং অভিযুক্ত সাবেক ম্যানেজারের অবসরকালীন সব সুযোগ-সুবিধা বন্ধ রাখা হয়েছে।

অগ্রণী ব্যাংক জয়পুরহাট শাখার আঞ্চলিক মহাব্যবস্থাপক জুলফিকার আলী জানান, তদন্ত শেষে অভিযুক্তের পেনশনের অর্থ থেকে জালিয়াতির টাকা সমন্বয় করা হবে।

তবে এবিষয়ে অভিযুক্ত সাবেক শাখ ব্যবস্থাপক নূরুল ইসলামের কোনো ধরনের অনুশোচনা নেই বরং  তিনি মুঠোফোনে দম্ভভরে বলেন, ‘চাকরি থেকে অবসরে, বয়স অনেক হয়েছে,এত আগের বিষয় কি আর মনে আছে? এসব কথা বাদ দেন-তো, খবর ছাপা বন্ধ রাখতে কী করতে হবে তাই বলেন-তো।

ভোরের আকাশ/আ.র
 

ঋণখেলাপির নোটিশ

শেয়ার করুন: