চাঁদপুরে ইলিশের মূল্যবৃদ্ধি ও অনলাইন প্রতারণা রোধে সচেতনতামূলক সভা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে চাঁদপুরে ইলিশের মূল্যবৃদ্ধি এবং অনলাইন প্রতারণা রোধে করণীয় শীর্ষক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আবদুল বারী মানিক জমাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী শবে বরাত সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।
সভায় বক্তারা অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন। তারা জানান, যারা অনলাইনে ইলিশ ব্যবসা করবেন তাদের নির্দিষ্ট নিয়ম ও তদারকির আওতায় আসতে হবে।
এছাড়া কতিপয় চক্র বিকাশ ও বিভিন্ন মাধ্যমের সাহায্যে প্রতারণা চালিয়ে চাঁদপুরের মাছ ঘাটের সুনামে আঁচ ফেলছে বলে উল্লেখ করা হয়। নদীকিষাণ ও মৎস্য খাতের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফখরুল ইসলাম, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, জেলা ক্যাব সহ-সভাপতি মুজিবুর রহমান, ক্যাব প্রতিনিধি মো. বিপ্লব সরকার, নিরাপদ খাদ্য অফিসার ফয়েজ জালাল উদ্দীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এবং জেলা মৎস্য অফিসের এফএসও ফারহানা আক্তার রুমা।
এ সময় চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সহ-সভাপতি বাদশা মাল, পরিচালক ছিদ্দিক আলী প্রধান, ছানা উল্যাহ, মো. মোস্তফা, মো. খালেকসহ অন্যান্য মৎস্য ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এম