শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

নড়াইলে বিয়ের গেটে বরকে বরণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনের চাচার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের মুসুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নকুল মল্লিক (৫৩) ওই গ্রামের মৃত সতিস চন্দ্র মল্লিকের ছেলে।

পরিবার ও স্বজন সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার মুসুড়ি গ্রামে শুক্রবার রাতে নকুল মল্লিকের ভাতিজির বিয়ের অনুষ্ঠানে আনন্দ উৎসব ও ধুমধাম চলছিল। 

একই উপজেলার ধোপাখোলা এলাকা থেকে বর ও বরযাত্রী রাত ৮টার দিকে বিয়ে বাড়ির গেটে পৌঁছায়।বরের আগমনে বিয়ের জন্য সাজানো গেটে নতুন বরকে বরণ করতে অন্যদের সঙ্গে গেটে যান নকুল মল্লিক।

এ সময় বিয়ে বাড়ির আলোকসজ্জায় ব্যবহৃত বিদ্যুতের তারের ওপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট  হন কনের চাচা নকুল মল্লিক। পরে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

নকুলের মৃত্যুতে বিয়ে বাড়ির আনন্দ বিষাদে রুপ নেয়।স্বজনসহ উপস্থিত সবাই কান্নায় ভেঙ্গে পড়েন।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, আইনি প্রক্রিয়া শেষে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণকারী নকুল মল্লিকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/ র.ই
 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুঅজয় কুমার কুন্ডু

শেয়ার করুন: