শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে শ্রমিকলীগ নেতা আনোয়ার গ্রেফতার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ১৩ মে ২০২৫, ৪:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈশ্বরগঞ্জে শ্রমিকলীগ নেতা আনোয়ার গ্রেফতার
ঈশ্বরগঞ্জে শ্রমিকলীগ নেতা আনোয়ার গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক ও পৌর এলাকার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন(৫০)-কে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান। 

সোমবার (১২ মে) দুপুরে আনোয়ার হোসেনকে আদালতে সোপর্দ করে থানা পুলিশ। এর আগে রোববার দিবাগত রাত ১২ টার দিকে পৌর এলাকার চরনিখলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। আনোয়ার চরনিখলা গ্রামের বাঁশতলা এলাকার মৃত. শামছুল হকের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্টে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও পাওনা টাকা চাওয়ায় মো. মতিউর রহমান (৫৫) নামে এক প্রতিবেশী ও তার চার ছেলেকে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখমের একটি মামলারও আসামি আনোয়ার হোসেন। গুরুতর আহত মতিউর রহমান এখনও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগ রয়েছে, সেই মামলায় জামিনে আসার পরেও বাদী মতিউরের পরিবারকে নানা ধরণের হুমকি দিচ্ছিল শ্রমিক লীগ নেতা আনোয়ার। 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ পৌর শ্রমিকলীগ নেতা ও ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনকে বিস্ফোরক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। 

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: