শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জন কারাগারে

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ৬:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচ জনকে আটক করে মোবাইল কোর্টে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম সান্তনু এই দণ্ড প্রদান করেন। পরে আসামীদের কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বদরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে ফজর আলী (৫০), আমবাড়ি গ্রামের আলাকজ মিয়ার ছেলে আব্দুর রশিদ (৩১), হলহলিয়া (চরগাঁও) গ্রামের আব্দুল হাই এর ছেলে মিস্টার নুর (২৮), আমতৈল গ্রামের জহির আলীর ছেলে মিয়া চান (২২) ও একই গ্রামের মৃত কালা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৮)।

এদিকে অপর এক অভিযানে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে একজনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুসারে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, আজ বৃহস্পতিবার দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

কারাগারেসুনামগঞ্জঅবৈধভাবে বালু উত্তোলন

শেয়ার করুন: