শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুমকিতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩৫, আতংকে এলাকাবাসী

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ৬ জানুয়ারি ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পটুয়াখালী জেলার  দুমকি উপজেলায় সোমবার (৫ জানুয়ারী) কুকুরের কামড়ে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে কুকুরটি উপজেলার বিভিন্ন এলাকায় দিগ্বিদিক ঘুরে ঘুরে পথচারী ও বাড়ির আশপাশে থাকা মানুষদের ওপর হামলা চালায়।

কুকুরটির আকস্মিক ও আক্রমণাত্মক আচরণে অনেকেই পালাতে না পেরে কামড়ের শিকার হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যান।

দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ এনামুল হক জানান, হঠাৎ করেই সকাল থেকে হাসপাতালে কুকুর কামড়ানো রোগী আসতেছে, রোগীর অনেক ভীড়, আমাদের এখানে ভ্যাক্সিন না থাকায় বেশিরভাগ রোগীকে পটুয়াখালী সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে কুকুরটির হামলার খবরে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। অনেক অভিভাবক শিশুদের ঘর থেকে বের হতে দিচ্ছেন না। স্থানীয়দের দাবি, দ্রুত কুকুরটিকে নিয়ন্ত্রণে আনা না হলে আরও মানুষ আক্রান্ত হতে থাকবে।

এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফরিদা সুলতানা বলেন, ঘটনা জানতে পেরে আমি হাসপাতাল পরিদর্শন করেছি, বেওয়ারিশ কুকুরটিকে আটক করতে ইতিমধ্যেই উপজেলা প্রশাসন থেকে টিম নামানো হয়েছে।

জানা গেছে, দুপুরে দুমকি ফারুক হাওলাদার বাড়িতে শতাধিক জনতা কুকুর টি কে মেরে ফেলেছে।

ভোরের আকাশ/নি. ব

পাগলা কুকুর

শেয়ার করুন: