শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২৩ সেকেন্ডে ২১ বার বেত্রাঘাত শিশু শিক্ষার্থীকে

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
২৩ সেকেন্ডে ২১ বার বেত্রাঘাত শিশু শিক্ষার্থীকে
২৩ সেকেন্ডে ২১ বার বেত্রাঘাত শিশু শিক্ষার্থীকে

লক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম প্রহার করেছেন শিক্ষক। এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩৫ সেকেন্ডের। এর মধ্যে প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা গেছে শিক্ষককে। ওই ২৩ সেকেন্ডে শিশুটিকে ২১ বার বেত্রাঘাত করা হয়।

ভিডিওতে দেখা যায়, চেয়ারে এক পা তুলে বেত হাতে ক্রমাগত শিশু শিক্ষার্থীকে পিটিয়ে চলেছেন এক শিক্ষক। তিনি শিশুটিকে পেটাতে পেটাতেই কান ধরে ওঠ-বস করতে বলেন। এরপরও নিস্তার মেলেনি। যখন শিশুটি কান ধরে ওঠ-বস করছিল, তখনো তিনি তাকে পেটাচ্ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের আলীপুর নুরানী মাদ্রাসার। শিশুটি সেখানে হিফজ বিভাগে পড়ে। বয়স মাত্র আট বছর। পিটুনির এই ভিডিও ছড়ানোর পর অনেকেই অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেছেন।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) মো. আকতার হোসেন বলেন, ‘ভিডিওতে যেভাবে বেত্রাঘাত করতে দেখেছি, তা অমানবিক। ওই শিক্ষক চরম অন্যায় করেছেন। ঘটনাটি খোঁজখবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

এর আগে গত মঙ্গলবার জেলার আরেকটি মাদ্রাসার শৌচাগার থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শিশুটিকে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ এনে তার পরিবার থানায় মামলা করেছে। ওই ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

লক্ষ্মীপুরমাদ্রাসাভিডিও ভাইরাল

শেয়ার করুন: