শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরিপুর বুড়ি মন্ডপ

শহীদ নগর গ্রামে বাউল সাধু সঙ্গের অনুষ্ঠান অনুষ্ঠিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ৬:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউপির হরিপুর বুড়ি মন্ডপ সংলগ্ন শহীদ নগর গ্রামে ১৩তম মনোজ্ঞ বাউল সাধু সঙ্গের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্থান থেকে বাউল শিল্পী, সাধু-ভক্ত ও সংস্কৃতিপ্রেমী মানুষ অংশগ্রহণ করেন। প্রতি বছর চৈত্রমাসে এ অনুষ্টান অনুষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা বাউল মো. শহীদপুর ইসলাম পুতুল। তার অর্থিক সহযোগীতায় এই বাউল অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে বাউল শিল্পীরা আধ্যাত্মিক ও মানবতাবাদী দর্শনের উপর ভিত্তি করে বিভিন্ন বাউল গান পরিবেশন করেন। তাদের গানে মানব প্রেম, ভক্তি, আত্মশুদ্ধি ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা ফুটে ওঠে। রাতভর চলা এই সাধু সঙ্গের আসরে উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে গান ও আধ্যাত্মিক আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, বাউল সাধু সঙ্গ মূলত বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে সহায়তা করে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংস্কৃতিপ্রেমী মানুষ ও বিভিন্ন বয়সের দর্শক উপস্থিত ছিলেন। তারা এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো এলাকা এক আনন্দঘন পরিবেশে পরিণত হয়। আয়োজনে ছিলেন, হরিপুর বুড়ি মন্ডপ (শহীদ নগর), নবাবগঞ্জ, দিনাজপুর।

ভোরের আকাশ/ র.ই
 

পূজা মন্ডপমো. শহীদপুর ইসলাম পুতুল

শেয়ার করুন: