শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন ও গণসংযোগ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০২৫, ২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন ও গণসংযোগ
গাইবান্ধায় ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন ও গণসংযোগ

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে হেযবুত তওহীদ গাইবান্ধা জেলা শাখা।

রবিবার (২৫ মে) দুপুরে জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন হেজবুত তাওহীদ রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামিম, রাজশাহী বিভাগীয় সভাপতি আশিক মাহামুদ, গাইবান্ধা জেলা শাখার সভাপতি জাহিদ হাসান মুকুল, সদর উপজেলার সভাপতি তাজুল ইসলাম, ফুলছড়ি উপজেলার সভাপতি মাহাবুর রহমানসহ অন্যরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে চলমান নিপীড়ন, হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজের কার্যকর উদ্যোগ প্রয়োজন।  মুসলিম উম্মাহর উচিত একতাবদ্ধ হয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো এবং বিশ্ববাসীকে সত্য তুলে ধরা।  অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান বক্তারা।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ফিলিস্তিনের পরিস্থিতি সম্পর্কে সচেতন করা হয় এবং তাদের সহমর্মিতা প্রকাশে উৎসাহিত করাসহ লিফলেট বিতরণ করা হয়।  

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: