শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেডিয়েশন এর মাধ্যমে বিবাদ নিষ্পত্তি করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব : মঞ্জু

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ৮:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সুস্থ্য সমাজ ও রাস্ট্র গঠনে মেডিয়েশনের কোন বিকল্প নাই। প্রতিনিয়ত সমাজে বিনা কারনে বিরোধ সৃষ্টি হচ্ছে। 

যে কারনে মানুষ না বুঝে বা ক্রোধের বশবর্তী হয়ে থানায় বা আদালতে মামলা করা সহ স্থানীয় পর্যায়ে বিবাদে জড়িয়ে পড়ছে। কিন্তু সামান্য সচেতন হলে এ সকল বিরোধ বিকল্প বিরোধ পদ্ধতিতে নিস্পত্তি করা সম্ভব। খুলনার স্কুল কলেজ বিশবিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন মেধাবী এবং চৌকস ছাত্রীদের নিয়ে খুলনা বিভাগীয় মেডিয়েশন কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

খুলনা শিল্পকলা একাডেমীতে দিনব্যাপি এ আয়োজনের সমাপনি পর্বে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি-বিমস এর খুলনা বিভাগীয় সমন্ময়ক একরেডিটেড মেডিয়েটর ও এ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ মোঃ মাছুম বিল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষিত ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র বিতরন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক  নজরুল ইসলাম মঞ্জু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা লিগ্যাল এইড অফিসার ও বিজ্ঞ সিনিয়র সিভিল জাজ মোসা: রোমানা আফরোজ,খুলনা মেট্রোপলিটন পুলিশের অতি: উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) অমিত কুমার বর্মন,বিমস এর আন্তর্জাতিক প্রশিক্ষক ড.সিমরান নাপিত ও তয়া নাথ গ্রিমী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মেডিয়েশন এর মাধ্যমে বিবাদ নিষ্পত্তি করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা নিজ নিজ জায়গা হতে সবাই কাজ করলেও এ কাজে আরও সহযোগী প্রয়োজন। বিমস আয়োজিত আজকের মেডিয়েশন সেমিনারের মাধ্যমে ১০০ জন ছাত্রীসহ শিক্ষক মন্ডলী ও গুনিজনরা মেডিয়েশন সম্পর্কে প্রশিক্ষিত হলো। সমাজ পরিবর্তনে সুস্থ্য সমাজ পরিবার গড়তে এ প্রশিক্ষন সকলকে একধাপ এগিয়ে নিয়ে যাবে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: এমপি মুশফিক

এর আগে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি,সুডেন্ট উইংস এর খুলনা বিভাগীয় সমন্ময়ক জান্নাতুল সাদিয়ার সভাপতিত্বে খুলনা শিল্পকলা একাডেমীর কনফারেন্স হলে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একরেডিটেড মেডিয়েটর ও এ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ ব্যারিস্টার নিশাত মাহমুদ, একরেডিটেড মেডিয়েটর ও এ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ হুমায়ন কবীর সিকদার, একরেডিটেড মেডিয়েটর ও এ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ মমতাজ পারভীন মৌ, একরেডিটেড মেডিয়েটর আন্নি ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিয়েশন সোসাইটি, সুডেন্ট ইউংস এর খুলনা বিভাগীয় সদস্য সচিব নুরে জান্নাত, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়্যারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাপিলেট ডিভিশন এর সিনিয়র এডভোকেট এস এন গোস্বামী।

ভোরের আকাশ/রই

ড.সিমরান নাপিত

শেয়ার করুন: