শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরগুনায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
বরগুনায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
বরগুনায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বরগুনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে রাজনৈতিক সহিংসতা ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বরগুনা থানায় পুলিশ বাদী হয়ে দায়ের করা একটি বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী এলাকার বাঁধঘাট মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান। তিনি বলেন, ২৯ মার্চ সন্ধ্যায় শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার দেওয়ার নেতৃত্ব দিয়েছেন মনিরের ছোট ভাই অ্যাড. তানভীর আহমেদ সিদ্দিকী। যিনি যুবলীগ নেতা ও সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

জানা যায়, মনির সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী এলাকার সাবেক আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মৃত আবদুল মজিদ মিয়ার ছেলে। তিনি পরপর দু’বার স্বতন্ত্র প্রার্থী হয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পিতা আবদুল মজিদ মিয়ার মৃত্যুর পরে ২ নম্বর গৌরীচন্না ইউনিয়ন পরিষদ নির্বাচনেও পরপর দু’বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মনির।

বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গোপন ভিত্তিতে পুলিশ বাদী হয়ে দায়ের করা একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানো হয়েছে; আদালতের কার্যক্রম শেষে তাকে জেলহাজতে পাঠানো হবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: