নড়াইলে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় মিলনায়তনে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু বাকির রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির।
ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার খন্দকার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ ওয়াকিউজ্জামান এবং জেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. জাকারিয়া।
সভায় বক্তারা আদর্শ সমাজ গঠন, সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নৈতিকতার বিকাশ এবং মাদক, জুয়া, দুর্নীতি ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, ইমামরা সমাজের নৈতিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাদের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
সম্মেলনে জেলার তিন উপজেলার বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম অংশগ্রহণ করেন।
ভোরের আকাশ/জেআ