শ্রীপুরে সাড়ে ১৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরের শ্রীপুরে ১৯ কোটি টাকা ব্যয়ে ছয় টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার দুপুরে এসব কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর -৩ আসনের সাংসদ অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু।
শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ ইসলাম জানান,গোসিংগা- জিসি ও গোসিংগা - রাজাবাড়ি সড়ক উন্নয়ন, হয়দেবপুর - উদয়খালী সড়ক উন্নয়ন, মাইজপাড়া- বলদীঘাট সড়ক উন্নয়ন,নেয়াগাও- নিশ্চিন্তপুর সড়ক উন্নয়ন, বিন্দুবাড়ী- সিাংড়াতলী সড়ক উন্নয়ন ও পশ্চিম সোনাব গ্রামে গার্ডার ব্রীজ নির্মানের লক্ষ্যে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
প্রকল্প গুলোর কাজ শেষ হলে গ্রামীন জনপদের মানুষ অনেক উপকৃত হবে।ছয়টি প্রকল্পে মোট ব্যায় হবে সাড়ে উনিশ কোটি টাকা।
উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর কালে ঠিকাদারি প্রতিষ্ঠান কে কাজের মান নিশ্চিত করার জন্য নির্দেশনা দেন স্থানীয় সাংসদ ডা বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মন্ডল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এসএম মাহফুল হাসান হান্নান, উপজেলা প্রকৌশলী তৌহিদ ইসলাম প্রমুখ
ভোরের আকাশ/রই