শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ৩:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

প্রতারণা ও মানব পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারগুলোর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, একটি সংঘবদ্ধ চক্র বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ৮০ থেকে ১০০টি পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। তারা ভুয়া ভিসা ও জাল কাগজপত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল।

ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, প্রতারক চক্রটি বিদেশে পাঠানোর কথা বলে কয়েকজনকে নিয়ে গিয়ে সেখানে আটকে রাখে এবং মানব পাচারের মতো অপরাধে জড়িত থাকে। পরে কষ্টসাধ্য পরিস্থিতি অতিক্রম করে সাতজন দেশে ফিরে আসেন।

মানববন্ধন থেকে অভিযুক্ত ইমরান কাজী, শারমিন কাজী, ইলিয়াস কাজী (ছোট তাই) এবং তাদের পিতা মিলু কাজীসহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি ভুক্তভোগীদের অর্থ ফেরত ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়।

বক্তারা সাংবাদিক ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান, এ ধরনের অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার জন্য।

মানববন্ধনটি ভুক্তভোগী পরিবারবৃন্দের উদ্যোগে আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন  ভুক্তভোগী বিপুল মাতব্বর, ইকরাম শিকদার, ওহাব সিকদার প্রমুখ।

 এ সময়ে ভুক্তভোগী পরিবারের সদস্য বৃন্দ উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই


 

দাবিতে মানববন্ধনইকরাম শিকদার

শেয়ার করুন: