শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে আমেনা খাতুন (৫৭) নামের এক মহিলার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামে (লালু মেম্বারের মোড়) এ দুর্ঘটনা ঘটে।

মৃত ওই নারীর নাম আমেনা খাতুন। তিনি ওই গ্রামের হযরত আলীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ওই এলাকার বাড়ির সংলগ্ন রাস্তায় ঝড়ে ভেঙে পড়া গাছের লাকড়ি জোগাড় করতে গিয়ে আমেনা খাতুন বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাকড়ি কুড়াতে গিয়ে ঝড়ে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলাটির মৃত্যু হয়েছে। 

পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।

ভোরের আকাশ/ র.ই

 

নারীর মৃত্যুহযরত আলী

শেয়ার করুন: