শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কবর খুঁড়ে ৫ কঙ্কাল চুরি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৫, ৩:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে একটি পারিবারিক কবরস্থান থেকে পাঁচটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৬) রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের লবণকোটা গ্রামে এ ঘটনা ঘটে। 

কঙ্কালগুলো হলো ওই গ্রামের মৃত শাহ আলম ড্রাইভার, ইয়াকুর আলী, তোকমান মোল্লাহ, কাশেম আলী জমাদার ও রহমত আলী জমাদারের।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে একটি সঙ্ঘবদ্ধ চোর উপজেলার হাবিরবাড়ির লবণকোটা গ্রামের আইয়ুব আলী মাস্টারের পারিবারিক কবরস্থান থেকে পাঁচটি কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায়। হঠাৎ এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সকালে স্থানীয় লোকজন কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ভালুকা মডেল থানা পুলিশ। 

স্থানীয়রা অভিযোগ করে বলেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য মানুষের কঙ্কালের প্রয়োজন পড়ে। বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে কঙ্কাল সরবরাহ করতেই মূলত বিভিন্ন স্থান থেকে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে একটি সংঘবদ্ধ চক্র। এই কঙ্কালগুলো সরবরাহ করে মোটা অঙ্কের টাকা পেয়ে থাকে। সংঘবদ্ধ এই চক্রটিকে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। 

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: