শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে এক টানে দেড়শো মণ ইলিশ, জেলেদের মুখে হাসি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বঙ্গোপসাগরে এক টানে দেড়শো মণ ইলিশ, জেলেদের মুখে হাসি
বঙ্গোপসাগরে এক টানে দেড়শো মণ ইলিশ, জেলেদের মুখে হাসি

বঙ্গোপসাগরে রুবেলের মালিকানাধীন এফবি রাইসা নামের ট্রলারে জেলেদের জালে এক টানে দেড়শো মণ ইলিশ ধরা পড়েছে। মাছগুলো পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে সাইফ ফিশ আড়তে বৃহস্পতিবার (২০ই নভেম্বর) সকালেই বিক্রি করা হয়েছে। এখানে ১৯ হাজার থেকে শুরু করে ২৬ হাজার মণ ধরে মোট ৩২ লাখ টাকায় ইলিশ বিক্রি হয়েছে।

জানা যায়, এফবি রাইসা ১৪ নভেম্বর পাথরঘাটা থেকে প্রয়োজনীয় জাল ও রসদ নিয়ে ১৭ জন জেলেকে নিয়ে সমুদ্রে যাত্রা করে। প্রথম দুই দিনে জাল ফেললেও তেমন কোনো ইলিশ ধরা পড়েনি। ফলে জেলেরা অনেকটা হতাশ হয়। তবে তারা হাল ছাড়েনি। দুইদিন পর ১৭ নভেম্বর বিকেলে পুনরায় জাল ফেললে, কিছু সময় অপেক্ষার পর জাল টানতে গিয়ে দেখা যায়, জালের ফাঁসে ফাঁসে ইলিশ ধরা পড়েছে। ধরা মাছগুলোর ওজন প্রায় ৩০০–৪০০ গ্রাম।

মাঝি মাসুদ জানান, “প্রথম দুই দিনে মাত্র কয়েকশো মাছ ধরা পড়ায় আমরা চিন্তায় পড়েছিলাম। কিন্তু ১৭ নভেম্বর বিকেলে এক টানেই প্রায় ১৮ হাজার ইলিশ ধরা পড়ে। দীর্ঘদিন মাছ না পাওয়ায় জীবনযাপন কষ্টকর ছিল, হঠাৎ এত বেশি মাছ পেয়ে আমরা অত্যন্ত খুশি।”

ট্রলারের মালিক রুবেল বলেন, “২২ দিনের নিষেধাজ্ঞার পর থেকে সাগরে ইলিশের দেখা মিলছিল না। এই মাছ বিক্রি করে আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারব। জেলেদের শ্রমও সার্থক হয়েছে।”

আড়তদার মোস্তফা আলম জানান, “আমার আড়তে মাছগুলো বিক্রি হয়েছে। সম্প্রতি অন্য একটি ট্রলারের কাছ থেকেও প্রায় ১৫০ মণ মাছ বিক্রি হয়েছে। জেলেরা মাছ পাচ্ছে শুনে আমরা খুশি, তবে বাস্তবে অন্য ট্রলারগুলো বা অন্য জেলেরা এখনও তেমন ইলিশ পাচ্ছে না। তাদের প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে।”

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছিল না। হঠাৎ এক ট্রলারে ১৫০ মণ ইলিশ ধরা পড়ায় আমরা সবাই আনন্দিত। তবে অন্যান্য জেলেদের মধ্যে সেই ধরনের আনন্দ এখনও দেখা যায়নি। তবুও এ ঘটনার ফলে কিছুটা আশার আলো জেগেছে।”

ভোরের আকাশ/জাআ

পাথরঘাটাবরগুনা

শেয়ার করুন: