শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরগুনায় জলবায়ু ধর্মঘট পালিত

বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ৩:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরগুনায় জলবায়ু ধর্মঘট পালিত
বরগুনায় জলবায়ু ধর্মঘট পালিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচারের দাবিতে বরগুনায় তরুণদের শান্তিপূর্ণ ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকালে বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। 

বরগুনার স্থানীয় তরুণদের সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী ২২টি সংগঠন সংহতি প্রকাশ করে একযোগে এ কর্মসূচিতে অংশ নেয়। কর্মসূচির অংশ হিসেবে সকালে বরগুনা জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে রূপ নেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন প্রান্ত থেকে জলবায়ু সচেতন নাগরিক ও শিক্ষার্থীরাও এতে যোগ দেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জলবায়ু ক্ষতিগ্রস্ত বরগুনাসহ দক্ষিণাঞ্চলের জন্য আন্তর্জাতিক সহায়তা ও কার্বন নিঃসরণে দায়ী দেশগুলোর জবাবদিহিতা দাবি করেন।

এনডিএফ-এর প্রতিনিধি শিক্ষার্থী সুবাহ্ তাবাসসুম ঐশীর সঞ্চালনায় রাইট টক বাংলাদেশের সদস্য মেজবাহ, বরগুনা সাইক্লিং কমিউনিটির সদস্য বাপন দেবনাথ, বিডিক্লিনের সদস্য সিফাত, সোনারবাংলা ইয়ুথ ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিব্বুল্লাহ, ভারপ্রাপ্ত সভাপতি বনি আমিন, বরগুনা সাইন্স সোসাইটির সহ-সভাপতি ইমন, বিশখালী ইয়ুথ টিমের লিডার ইউসুফ সাগর, ওয়াইএফপি-এর সমন্বয়ক সৈকত, বিওয়াইসিও-এর সমন্বয়ক মারিয়া আক্তার, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুল হিমেল, সভাপতি এহসান আহমাদ নোমান, দুর্বার ইয়ুথ নেটের লিডার নিঝুম, গ্রীন পিস ইয়ুথ সোসাইটির সভাপতি খাইরুল ইসলাম মুন্না, আত্মোন্নয়ন মঞ্চের সভাপতি মহিউদ্দিন অপু, শিউলি ফাউন্ডেশনের সভাপতি শহিদুল ইসলাম স্বপ্ন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বরগুনাসহ বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলো জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে রয়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার কারণে কৃষি, বাসস্থান ও জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।

তারা আরও বলেন, আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের সরাসরি ক্ষতিপূরণ এবং টেকসই অভিযোজন কার্যক্রমে বিনিয়োগ নিশ্চিত করতে হবে।

বক্তৃতা শেষে পাঁচ মিনিটের প্রতীকী সড়ক অবরোধের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ধর্মঘট কর্মসূচি শেষ হয়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: