শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ মে ২০২৫, ৯:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে  চাল বিতরণ
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাপধরীতে বুধবার  কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত তিনশ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

জানাগেছে, ইসলামপুরের সাপধরী ইউনিয়নের গ্রামে  গত ১৭ মে রাতে তীব্র বেগে কালবৈশাখী ঝড় আঘাত হানে।  এতে সাপধরী ইউনিয়নের সহস্রাধীক পরিবারের অসংখ্য ঘরবাড়ি, গাছপালা ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।  এরমধ্যে সাপধরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৭শ পরিবারকে তালিকাভুক্ত করা হয়েছে। 

ইসলামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনশ পরিবারকে ২০ কেজি হারে মোট ৬ মেট্রিক টন খয়রাতি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত ওই ৬ মেট্রিক টন খয়রাতি চাল একটি বড় নৌকায় উঠানো হয়। পরে ওই নৌকাটি সাপধরী ইউনিয়নের মন্ডলপাড়া, চেঙ্গানিয়া, আকন্দপাড়া, চরশিশুয়া, প্রজাপতি ও কাশারীডোবা নৌঘাট সমূহে নিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত তিনশ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল সবার মাঝে বিতরণ করা হয়। 

সাপধরী ইউনিয়নের কাশারীডোবা নৌঘাটে ওই  খয়রাতি চাল বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভা। ওই  সভায় সভাপতিত্ব করেন সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী, প্যানেল চেয়ারম্যান শেখ মো. আব্দুল ওয়াদুদ, উপসহকারী কৃষি কর্মকর্তা রাশেদুজ্জামান, সাপধরী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা মোজাফফর প্রামানিক প্রমুখ।

ভোরের আকাশ/আজাসা

গাছপালাকালবৈশাখী ঝড়

শেয়ার করুন: