শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জনগণ যেভাবে চায়, আমাদের সেভাবে চলতে হবে: তারেক রহমান

দিলীপ মজুমদার, কুমিল্লা:

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জনগণ যেভাবে চায়, আমাদের সেভাবে চলতে হবে: তারেক রহমান
জনগণ যেভাবে চায়, আমাদের সেভাবে চলতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "আমরা যদি ঐক্যবদ্ধ না হই, গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হই, স্বৈরাচারের পুনরাবির্ভাব হতে পারে। জনগণ যেভাবে চায়, আমাদের সেভাবে চলতে হবে। সবার আগে বাংলাদেশ—এই মন্ত্রেই আমাদের শুরু এবং শেষ।"

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় ১৬ বছর পর অনুষ্ঠিত হলো জেলা বিএনপির সম্মেলন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য মনিরুল হক চৌধুরী ও আমিন উর রশিদ ইয়াছিন।

তারেক রহমান বলেন, "আজকের সম্মেলনের স্লোগান হোক—ঐক্য, জনগণ এবং পুনর্গঠন। নেতাকর্মীরা হাজার হাজার জনগণকে নিয়ে আন্দোলন করছে। জেলে গিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। এখনই সময়, সকলে মিলে কাজ করে সুন্দর বাংলাদেশ গঠন করি। জনগণের কাছে গিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।"

প্রধান বক্তা সালাহউদ্দিন আহমদ বলেন, "বিএনপির ইতিহাস হলো সংস্কারের ইতিহাস। জুলাই গণঅভ্যুত্থানে ১৪ শত মানুষ নিহত হয়েছে, ২০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। আমাদের সংগ্রাম এখনও চলছে। অতীত ভুলে নয়, ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।"

সম্মেলনে কুমিল্লার ছয়টি সংসদীয় আসনের ১০টি উপজেলা, চারটি পৌরসভা, ১০৭টি ইউনিয়ন ও ৯৯৯টি ওয়ার্ডে জেলা কমিটির সম্মেলনের আয়োজন করা হয়। বর্তমান আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনকে সভাপতি ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

 

ভোরের আকাশ/হ.র

তারেক রহমান

শেয়ার করুন: