শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ৫:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় শিশুদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি ও সংবাদমাধ্যম সম্পর্কে ধারণা দিতে শিশু সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেইফটি নেট প্রজেক্টের উদ্যোগে ২৬–২৭ এপ্রিল আয়োজিত এ প্রশিক্ষণে টেকনাফ সদর, সাবরাং ইউনিয়ন ও পৌরসভা থেকে ২৫ জন শিশু অংশগ্রহণ করে।

প্রশিক্ষণে সহায়তাকারী হিসেবে ছিলেন টেকনাফ প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, দৈনিক যুগান্তরের প্রতিনিধি নাছির উদ্দিন, টেকসাফ ক্রাইম রিপোর্টার্স ইউনিটের সভাপতি গিয়াস উদ্দিন এবং প্রজেক্টের কমিউনিকেশনস স্পেশালিস্ট বিপ্লবী রানী দে রায়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের টেকনাফ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার প্রণয় পালমা স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধন করেন।

প্রশিক্ষণে সংবাদ কী, সংবাদের উপাদান, সংবাদমাধ্যম, সংবাদ লেখার কৌশল ও ভাষা বিষয়ে বাস্তবধর্মী আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তরের মাধ্যমে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করে।

প্রশিক্ষণ পরিচালনায় সার্বিক সহায়তা করেন গোলাম দস্তগীর বকসী ও নয়ন রুদ্র।

উল্লেখ্য, চাইল্ড সেইফটি নেট প্রজেক্ট ২০২৪ সাল থেকে কক্সবাজার জেলার সদর, রামু, উখিয়া ও টেকনাফ উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যমসহ বিভিন্ন পক্ষের সমন্বয়ে কাজ করছে।

ভোরের আকাশ/ র.ই


 

প্রশিক্ষণ কর্মসূচিপ্রণয় পালমা

শেয়ার করুন: