শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় মাছ রক্ষায় কারেন্ট ও রিং জাল বিনষ্ট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২ জুন ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় মাছ রক্ষায় কারেন্ট ও রিং জাল বিনষ্ট
ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় মাছ রক্ষায় কারেন্ট ও রিং জাল বিনষ্ট

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ৫ লাখ টাকার রিং ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ জুন) সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে নাসিরনগর উপজেলার হাওর অধ্যুষিত অঞ্চল টেকানগরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ১০৫টি রিং জাল (৫০৫০ মিটার) যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা এবং ২০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার।  এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ ও মৎস্য দপ্তরের স্টাফসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

মৎস্য অফিসার ফাহিমুল আরেফীন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।  কারেন্ট জাল ও রিং জালের কারণে দেশীয় প্রজাতির মাছ প্রায় বিলুপ্তির পথে।  দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: