শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজারহাটে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের মানবিক উদ্যোগ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৪ জুলাই ২০২৬, ১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ নিয়েছে রাজারহাট উপজেলা ছাত্রদল ও সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরীক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতা করতে টানা দুই দিন ধরে পরীক্ষাকেন্দ্রে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ করছে সংগঠনটি।

শনিবার (৪ জুলাই) সকাল ৯টায় রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে আগত দেড় শতাধিক পরীক্ষার্থীর হাতে কলম, স্কেল, ক্যান্ডি ও বিশুদ্ধ পানি তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝেও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। ছাত্রদলের এমন ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলেন, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ দিনে এমন সহযোগিতা শিক্ষার্থীদের মানসিকভাবে অনুপ্রাণিত করেছে।

আরও পড়ুন

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

এর আগে পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ পরীক্ষাকেন্দ্রেও দেড় শতাধিক পরীক্ষার্থীর মাঝে একইভাবে কলম, স্কেল, ক্যান্ডি ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান, রাজারহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব মো. মিজানুর রহমান সাদ্দাম, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম নাসিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোন্নাফ সৌরভ, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মো. রেদওয়ান খান, আল মিজান মাহিনসহ উপজেলা ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

ভোরের আকাশ/ইউএম

ছাত্রদল, মানবিক উদ্যোগ

শেয়ার করুন: