অমর প্রকাশনী সাহিত্য সন্মাননা পেলেন কবি আলম হোসেন
অমর প্রকাশনীর উদ্যোগে শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে সাহিত্য সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক, ছড়াকার ড. এসএম এমরান আলী। বিশেষ অতিথি ছিলেন নটরডেম কলেজ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. জমির হোসেন, লালন গবেষক ড. আবু ইছাহাক। সভাপতিত্ব করেন ড. সাহেদ মন্তাজ।
অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদানের জন্য প্রবীণ সাংবাদিক ও কবি আলম হোসেনকে সন্মাননা প্রদান করা হয়।
ভোরের আকাশ/এসএইচ