কবি আবদুল হাই মাশরেকীর ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ

‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ ...’, ‘মাঝি বাইয়া যাও রে ...’, ‘আমার কাঙ্খের কলসি ...’, ‘প্রাণ সখিরে বাবলা বনের ধারে ধারে ...’, ‘আমার বাড়ি যাইও বন্ধু ...’, জনপ্রিয় অসংখ্য গান ও কবিতার স্রষ্টা আবদুল হাই মাশরেকীর ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার।
মাটি ও মানুষের কবি আবদুল হাই মাশরেকী ১৯৮৮ সালের এই দিনে ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়ায় নিজ গ্রামে তিনি মৃত্যুবরণ করেন। আবদুল হাই মাশরেকী ১৯০৯ সালের ১ এপ্রিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁকনহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই গান ও কবিতা লিখেছেন। বাংলা সাহিত্যে হত্যা ও সন্ত্রাসের বিরুদ্ধে তিনিই প্রথম কবিতাকে প্রতিবাদের হাতিয়ারে পরিণত করেছেন ।
কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন অনুষ্ঠানের আয়োজন করেছে। কবির জন্মভূমি ঈশ্বরগঞ্জে সকাল ১০টায় ‘আবদুল হাই মাশরেকী পরিষদ’-এর উদ্যোগে কবির সমাধি জিয়ারত, কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়া আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ ‘কবি আবদুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্র’ ও ‘জনপ্রশাসন’ পত্রিকার যৌথ উদ্যোগে কবি আবদুল হাই মাশরেকীর রচিত ‘এসো গণতন্ত্র গড়ে তুলি নতুন দিনের নতুন দিনের’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয়েছে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।
ভোরের আকাশ/এসএইচ