উদ্ধার কাজে সহযোগিতায় ডিএনসিসির উত্তরা জোনে ছুটি বাতিল

ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার কাজ ও অন্যান্য কার্যক্রমে দ্রুত সহযোগিতা নিশ্চিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-১ (উত্তরা) এর সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বরা হয়েছে, বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে ডিএনসিসি প্রস্তুত রয়েছে।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ সব বিভাগ এই সংকট মোকাবিলায় প্রস্তুত রয়েছে। এর আগে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি।
শোকবার্তায় ডিএনসিসি প্রশাসক মরদেহের শান্তি কামনার পাশাপাশি সংশ্লিষ্ট পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সবাইকে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।
ভোরের আকাশ/জাআ