শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে জীবনযাত্রায় যেসব পরিবর্তন আনা জরুরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: প্রতীকী
ছবি: প্রতীকী

বর্তমানে অনিয়মিত খাদ্যাভ্যাস ও শরীরচর্চার অভাবে ফ্যাটি লিভারের সমস্যা ঘরে ঘরে দেখা দিচ্ছে। তবে চিকিৎসকদের মতে, সঠিক ডায়েট ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে লিভারে জমা হওয়া অতিরিক্ত ফ্যাট কমিয়ে ফেলা সম্ভব।

নিয়মিত ব্যায়াম ও শারীরিক কার্যকলাপ: গবেষণা অনুযায়ী, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা, সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো ব্যায়াম লিভারের ফ্যাট কমাতে কার্যকরী ভূমিকা রাখে। এ ছাড়া স্ট্রেন্থ ট্রেনিং বা পেশি গঠনের ব্যায়াম মেটাবলিজম বাড়ায়, যা শরীর বিশ্রামে থাকা অবস্থাতেও ফ্যাট পোড়াতে সাহায্য করে। এটি কেবল ফ্যাটই কমায় না, ইনসুলিন সংবেদনশীলতা ও রক্ত সঞ্চালনও উন্নত করে লিভারের বন্ধু যেসব খাবার লিভার সুস্থ রাখতে খাদ তালিকায় বিশেষ কিছু পরিবর্তন আনা জরুরি :

সবুজ শাকসবজি : পালং শাক, মেথি ও ব্রকলিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ উপাদান লিভার পরিষ্কার রাখতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে।

পানীয় : গ্রিন টি-তে থাকা ‘ক্যাটেচিন’ উপাদান লিভারে চর্বি জমতে বাধা দেয়। প্রতিদিন দুই থেকে তিন কাপ গ্রিন টি পানের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এ ছাড়া সকালে খালি পেটে লেবু বা হলুদ মেশানো পানি পান করাও লিভারের কোষের জন্য উপকারী।

যা এড়িয়ে চলা জরুরি: ফ্যাটি লিভারের প্রধান শত্রু হলো অতিরিক্ত চিনি ও উচ্চ ফ্যাটযুক্ত খাবার। কেক, পেস্ট্রি, মিষ্টি ও কোমল পানীয় লিভারে সরাসরি চর্বি জমায়। সুস্থ থাকতে এই ধরনের খাবারগুলো ডায়েট থেকে বাদ দেওয়া বা কমিয়ে আনা অত্যন্ত জরুরি।

ওজন নিয়ন্ত্রণ: অতিরিক্ত ওজন ফ্যাটি লিভারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। তাই ধীরে ধীরে ওজন কমানো এবং তা নিয়ন্ত্রণে রাখা লিভারের কার্যকারিতা পুনরায় স্বাভাবিক করার প্রধান উপায়।

সূত্র : এবিপি

ভোরের আকাশ/এনউব 

ফ্যাটি লিভার

শেয়ার করুন: