হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ৮৯৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০০ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪৩ জন। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৫ জনের। সব মিলিয়ে ১ হাজার ৯৮ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন।
১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ১ লাখ ৬৪ হাজার ১৮৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে ১৯ হাজার ৬৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
ভোরের আকাশ/সু.পা