শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ
ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ

দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে এবং গত ২৪ ঘণ্টায় এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২,২৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫২ হাজার ১৭৩।

সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৪৬৭ জনের প্রাণ গেল; এর মধ্যে চলতি নভেম্বরে মৃত্যু হয় ৪৭ জনের।

আগের মাস অক্টোবর মৃত্যু হয় ১৭৪ জনের; সেপ্টেম্বরে মৃত্যুর সংখ্যা ছিল ১৪৮।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগে ১০৭৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

আরও পড়ুন

ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

অন্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২৬৫, বরিশালে ২৪৩, খুলনায় ২৭৭, রাজশাহী ১৮৮, রংপুর বিভাগে ৮৩, ময়মনসিংহে ১১১, সিলেটে ১৬ জন ভর্তি হয়েছেন।

তাদের নিয়ে চলতি বছর মোট ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হলেন। এর মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন রোগী হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১১৪ জন রোগী ভর্তি রয়েছেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: