হামে আর ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হাম-বিষয়ক সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী মৃত শিশুদের মধ্যে একজন ঢাকা বিভাগে এবং অন্যজন খুলনা বিভাগে মারা গেছে।
এই ২ জনের মৃত্যুর পর, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,০৬৫ জনে। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে ১০১ জন এবং হামের উপসর্গ বা সন্দেহভাজন হিসেবে ৯৬৪ জন মারা গেছে
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) দেশে নতুন করে ১ হাজার ২৫৭ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে ৯২ জনের হাম নিশ্চিত হয়েছে।
এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯২ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৭৩৮ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৬২ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৮২ হাজার ২৯২ জন।
ভোরের আকাশ/আ.র