স্বাস্থ্য সেবা

আট দিনে প্রায় ৭.৫ লাখ শিশুর হাম-রুবেলা টিকাদান

ছবি: সংগৃহীত

দেশের ৩০টি উপজেলায় নবম দিন এবং চার সিটিতে দ্বিতীয় দিনের মতো হাম-রুবেলার জরুরি টিকাদান কর্মসূচি চলছে। এ পর্যন্ত মোট ৭ লাখ ৪৮ হাজার ৮০৮ জন শিশু এই টিকা পেয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, গত আট দিনে ৩০ উপজেলায় ৬ লাখ ৩৬ হাজার ৯৪৫ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হয়েছে।

এছাড়া রোববার থেকে শুরু হওয়া চার সিটি—বরিশাল, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও ময়মনসিংহে একদিনে ১ লাখ ১১ হাজার ৮৬৩ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য সারাদেশের পুরো প্রজন্মকে টিকার আওতায় আনা। এই কর্মসূচির আওতায় ৩০ উপজেলা ও চার সিটিতে মোট ২৪ লাখ ২৩ হাজার ২২৯ শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ভোরের আকাশ/সু.পা

আট দিনে প্রায় ৭.৫ লাখ শিশুর হাম-রুবেলা টিকাদান | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ