স্বাস্থ্য সেবা

চিকিৎসাধীন দুই রোগীকে দেখতে হাসপাতালে যান অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ছবি- ভোরের আকাশ

গত ১২ এপ্রিল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শংকর প্রসাদ অধিকারীকে দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

ডা. শংকর প্রসাদ অধিকারী বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। মহাপরিচালক তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সরকারি দায়িত্ব পালনকালে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন বলে জানা গেছে।

একই সময়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমান উল্লাহ মুয়াজকেও দেখতে যান মহাপরিচালক। তিনি শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেন।

ভোরের আকাশ/সু.পা

চিকিৎসাধীন দুই রোগীকে দেখতে হাসপাতালে যান অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ