হামে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যুসহ আক্রান্ত ১৪২৮ শিশু

ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যুসহ ১৪২৮ জন শিশু নতুন করে হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন এবং আক্রান্ত হয়েছে ১৫০ জন শিশু। মৃত এই ১০ শিশুর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছে ৯ জন। রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি সারাদেশে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ২৮ জনের এবং সন্দেহভাজন আরও ১৫১ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৩৯ জন এবং সন্দেহভাজন আরও ১০ হাজার ২২৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহে মারা গেছে ৬ শিশু এবং আক্রান্ত হয়েছে ১২৬৮ জন। এ সময়ে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। ঢাকায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৭০৩ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের।
ভোরের আকাশ/সু.পা



