স্বাস্থ্য সেবা

হামের সর্বোচ্চ সংক্রামণ ঢাকা বিভাগে

ছবি: সংগৃহীত

হামে আক্রান্ত শিশুমৃত্যুর হার বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী হামে মারা যাওয়া ৭ শিশুর মধ্যে দুই শিশু ঢাকা বিভাগের বাসিন্দা। অন্যদিকে, উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের। একই সময়ে সারা দেশে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ৭৬ জনই ঢাকা বিভাগের। রাজশাহী বিভাগে শনাক্ত হয়েছে ৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জন। অন্যান্য বিভাগে নতুন করে কোনো সংক্রমণ ধরা পড়েনি।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা গেছে ১,৩৭১ জনের মধ্যে। এর মধ্যে ৬১৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু, যার মধ্যে ঢাকা বিভাগেই ২৭৪ জন। তুলনামূলকভাবে কম ভর্তি হয়েছে রংপুরে ১১ জন এবং ময়মনসিংহে ১৭ জন।

এদিকে, একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭১৩ জন শিশু। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩০৫ জন, রাজশাহীতে ১২ জন এবং চট্টগ্রাম ও খুলনায় ১০৩ জন করে রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৩০ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৫৬ শিশু।

এ ছাড়া, এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১৭ হাজার ২৪ জন, যাদের মধ্যে ১০ হাজার ৯৫৪ জনকে ভর্তি করা হয়। তাদের মধ্যে ২ হাজার ৭২১ জনের হাম নিশ্চিত হয়েছে এবং চিকিৎসা শেষে ৮ হাজার ৩৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

 

হামের সর্বোচ্চ সংক্রামণ ঢাকা বিভাগে | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ