স্বাস্থ্য সেবা

হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, নতুন করে আরও ১ হাজার ১০৫ জনের শরীরে পাওয়া গেছে এ রোগের উপসর্গ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (১৩ এপ্রিল) হাম ও হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে।

এর মধ্যে দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি পাঁচ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

ভোরের আকাশ/এসএইচ

 

হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ