স্বাস্থ্য সেবা

টিকাদানে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে

হামও উপসর্গে মৃত্যু ২০৮ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশেহাম ও হামের উপসর্গেমৃত্যুর সংখ্যা দুইশ ছাড়িয়েছে। গত একদিনে আরও৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২ জন সরাসরিহাম এবং ৬ জন উপসর্গনিয়ে মারা গেছেন। এতে গত ৩২ দিনেমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০৮ জনে—এর মধ্যে ৩৪জন নিশ্চিত হাম এবং ১৭২ জন উপসর্গ নিয়েপ্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবারস্বাস্থ্য (১৬ এপ্রিল) অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানোহয়।

প্রতিবছরইকমবেশি হাম দেখা গেলেও এবার শিশু মৃত্যুর হার উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে, যা আগে কখনোদেখা যায়নি। এতে অভিভাবকদের মধ্যে আতঙ্ক বাড়ছে। স্বাস্থ্যঅধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান জানান, ১৫ মার্চ সকাল৮টা থেকে ১৬ এপ্রিল সকাল৮টা পর্যন্ত দেশে ২০ হাজার ৩৫২জন হাম-সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩হাজার ৬৫ জনের হামনিশ্চিত হয়েছে। মোট ১৩ হাজার ১২৯জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১০ হাজার ৪৯৬জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

তথ্যবিশ্লেষণে দেখা যায়, হাম-সংক্রান্ত সব সূচকেই ঢাকাশীর্ষে রয়েছে। হাম-সন্দেহভাজন রোগীর মধ্যে ঢাকায় ৮,৭৫৯ জন, রাজশাহীতে ৩,৯৫৪, চট্টগ্রামে২,৬৭০, খুলনায় ১,৬৭১, বরিশালে১,২৭১, সিলেটে ৮৯০, রংপুরে ৬৭২ এবং ময়মনসিংহে ৪৬৫ জন রয়েছেন। নিশ্চিতরোগীর ক্ষেত্রেও ঢাকাই এগিয়ে—১,৮৪৫ জন।এরপর রাজশাহী (৮১৩), চট্টগ্রাম (১৮১), বরিশাল (৭৯), খুলনা (৬৮), সিলেট (৪৫), ময়মনসিংহ (২০) ও রংপুর (১৪)। মৃত্যুরদিক থেকেও ঢাকায় সংখ্যা বেশি। উপসর্গ নিয়ে ঢাকায় ৭৮ জন, রাজশাহীতে৬৫, চট্টগ্রামে ১২, খুলনায় ১০, বরিশালে ২ ও সিলেটে৫ জন মারা গেছেন।নিশ্চিত হামেও ঢাকায় ২০ জনের মৃত্যুহয়েছে, বরিশালে ৫, চট্টগ্রামে ৪, রাজশাহীতে ৩ এবং ময়মনসিংহে২ জন।

হামনিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকেদেশের বাকি এলাকাগুলোতেও এ কর্মসূচি শুরুহবে। এর আগে ৫এপ্রিল ১৮টি জেলার ৩০টি উপজেলায় এবং ১২ এপ্রিল থেকেঢাকা উত্তর ও দক্ষিণসহ চারটিসিটি করপোরেশনে টিকাদান শুরু হয়।

স্বাস্থ্যঅধিদপ্তর জানিয়েছে, টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে গতকালপর্যন্ত ১১ লাখ ৩১হাজার ১২৮ শিশু টিকা পেয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার১০৭ শতাংশ। এ সময়ে লক্ষ্যমাত্রাছিল ১০ লাখ ৫৯হাজার ৭৭ শিশু।  বিভাগভিত্তিকহিসাবে বেশিরভাগ এলাকায় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। রাজশাহীতে ১৩০ শতাংশ, চট্টগ্রামে ১২৩ শতাংশ, খুলনা ও ময়মনসিংহে ১০৪শতাংশ এবং বরিশালে ১০২ শতাংশ অর্জিত হয়েছে। তবে ঢাকায় এ হার ৯২শতাংশে সীমিত রয়েছে।

এদিকেবরিশাল, ময়মনসিংহ ও ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৫ দিনে ৩লাখ ৯ হাজার ৪৪৮জনকে টিকা দেওয়া হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার৯৪ শতাংশ। সার্বিকভাবে দেশের বেশিরভাগ অঞ্চলে টিকাদান কর্মসূচিতে অগ্রগতি হলেও রাজধানী ঢাকায় এখনো শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন হয়নি।

ভোরের আকাশ/সু.পা

হামও উপসর্গে মৃত্যু ২০৮ জনের মৃত্যু | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ