স্বাস্থ্য সেবা

মানসিক চাপে বাড়ে মাইগ্রেনের ব্যথা

ছবি : সংগৃহীত

মাইগ্রেনের কারণে মাথা ব্যথা হলে অসহ্য কষ্ট হয়। মাইগ্রেন আমাদের দেশে এখন খুবই পরিচিত একটি অসুখ। ছেলেদের তুলনায় মেয়েদের মাইগ্রেন অনেক বেশি পরিমাণে হয়। কেন এরকম হয় সব জানা যায়নি।

 মাইগ্রেনে সাধারণত মাথার একদিকে প্রচন্ড ব্যথা হয়। এর সাথে বমি ভাব এবং বমি থাকে অনেকেরই। তীব্র আলোতে বা তীব্র শব্দে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। মাইগ্রেনের ব্যথা সাধারণত চার ঘণ্টা থেকে ৭২ ঘন্টা পর্যন্ত থাকে। আমাদের অনেকেই প্রচন্ড স্ট্রেস বা মানসিক চাপে থাকেন। এই মানসিক চাপ মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে দেয়। ভালোমতো ও পর্যাপ্ত ঘুম না হলে মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। এছাড়াও কিছু খাবারের সাথে মাইগ্রেনের সম্পর্ক পাওয়া গেছে। এসব খাবার গ্রহণ করলে তাই মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে।

বর্তমান সভ্যতায় সব দেশেই স্ট্রেস বাড়ছে। প্রতিযোগিতার এই পৃথিবীতে এর বিভিন্ন কারণ আছে। স্ট্রেসে থাকলে মাইগ্রেনের ব্যথা বারবার হতে পারে। স্ট্রেস না কমলে এরকম হতেই থাকে। অফিসে বা কর্মস্থলে অনেকেই মানসিক চাপ থাকে। অনেকেরই এর ফলে প্রায়ই নানা সমস্যা হয়। তাই প্রয়োজনে যে কোন ওষুধ খেতে হলে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ভুল ওষুধ খেলে উল্টো ক্ষতি হতে পারে।

এখনকার দিনে স্ট্রেস থেকে মাইগ্রেন খুব সাধারণ একটি ঘটনা। এরকম হলে আপনি অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন, কারণ স্ট্রেস কমাতে হবে। সবকিছু সহজভাবে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। প্রিয়জনের সান্নিধ্য স্ট্রেস কমাতে পারে। প্রকৃতির কাছাকাছি থাকলে মানসিক চাপ কমে।
অন্যদের সাথে অভিজ্ঞতা শেয়ার করলে দেখবেন মাইগ্রেন আমাদের দেশের পরিচিত এক অসুখ। এসব বিষয়ে তাই সবারই ধারণা থাকা ভাল।
 

ভোরের আকাশ/সু.পা

মানসিক চাপে বাড়ে মাইগ্রেনের ব্যথা | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ