‘হজ ও ওমরাহ শুধু একটি ভ্রমণ নয়, এটি ইবাদতের সফর’

হজ ও ওমরাহ যাত্রীদের নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এম. এস. এয়ার সার্ভিস। প্রতিষ্ঠানটি সেবার মান, অভিজ্ঞতা ও যাত্রীসেবাকে অগ্রাধিকার দিয়ে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় কার্যক্রম পরিচালনা করছে।
রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত এম. এস. এয়ার সার্ভিস হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটির দাবি, অভিজ্ঞ ব্যবস্থাপনা, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং যাত্রীবান্ধব সেবার মাধ্যমে তারা আস্থা অর্জনে কাজ করছে।
প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর নেছারুদ্দিন বিন কাশেম বলেন, "হজ ও ওমরাহ শুধু একটি ভ্রমণ নয়, এটি ইবাদতের সফর। তাই প্রতিটি যাত্রী যেন নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে ইবাদত পালন করতে পারেন, সে লক্ষ্যেই আমরা আন্তরিকভাবে কাজ করছি।"
তিনি জানান, হজ ও ওমরাহ প্যাকেজের পাশাপাশি ভিসা প্রসেসিং, টিকিট, আবাসন, জিয়ারত এবং প্রয়োজনীয় পরামর্শসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি আগামী হজ মৌসুমকে সামনে রেখে আগ্রহীদের আগাম নিবন্ধন ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের আহ্বান জানিয়েছে।
এম. এস. এয়ার সার্ভিসের কার্যালয় রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় অবস্থিত। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সবার জন্য দোয়া কামনা করে বলা হয়েছে, আল্লাহ তাআলা যেন সবাইকে তাঁর পবিত্র ঘরের মেহমান হওয়ার তাওফিক দান করেন এবং হজ ও ওমরাহ কবুল করেন।